ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বিয়েতে রাজি না হওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগর (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ ডিসেম্বর) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সাগর বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃঞ্চপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি সাগরের পরিবারের পক্ষ থেকে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। স্কুলছাত্রী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে সাগর ক্ষিপ্ত হয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার হুমকি দেয়। শনিবার সকালে সাগর তার মোবাইল ফোন থেকে ওই স্কুলছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে।

ওই স্কুলছাত্রী হাসপাতালে যাওয়ার জন্য বের হলে পথিমধ্যে সাগরের বন্ধু ও দুলাভাই পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আটকে রেখে রাতভর তাকে ধর্ষণ করে সাগর। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার এসআই ওবায়দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে সাগরকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে সাগরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102