ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালপুরে চোর অপবাদে যুবককে রাতভর নির্যাতন করায় থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরের ভূটিয়া এলাকার আবু হানিফের পুত্র আলমগীরকে চোর সন্দেহে রাতভর নির্যাতন করে জখম করার অভিযোগ উঠেছে। আবু হানিফ মধুপুর পৌর এলাকার মালাউড়ী গ্রামে পাট্সের দোকান পরিচালনা করেন। আবু হানিফ জানান গত শুক্রবার দিন সকালে ভূটিয়া গ্রামের আসাদ তাকে ডেকে নিয়ে মোটর সাইকেলে তুলে ভূটিয়া গ্রামের মমীন্দ্র শীলের বাড়ীতে নিয়ে নামিয়ে দেয়।
আবু হানিফ জানান, গত বৃহস্পতিবার রাতে আমার ছেলে আলমগীরকে ভূটিয়া গ্রামের রণজিৎ শীলের ছেলে গোবিন্দ শীল, বাবলু শীল, দুলাল শীল ষড়যন্ত্র করে আমার ছেলেকে চোর হিসেবে ফাসানোর জন্য আমাদের বাড়ীর রান্না ঘরে ঠিলা, পাতিল,থাল, চামিচ রেখে যায়। পড়ে রাতে আমার ছেলে আলমগীরকে ডেকে নিয়ে তার উপর রাতভর অমানবিক নির্যাতন করে। তার শরীরের বিভিন্ন স্হানে বাইরাইয়া এবং প্লাস দিয়ে পায়ের আঙ্গুল চেপে ধরে বলে স্বিকার কর তুই চুরি করেছিস। আলমগীর স্বীকার না করায় রাতভর তার উপর চলে অমানবিক এ নির্যাতন। প্লাস দিয়ে চেপে আলমগীরের পায়ের আঙ্গুল থেতলিয়ে রক্তঝরা জখম করেছে বলে কান্না বিজড়িত কন্ঠে তার পিতা আবু হানিফ এ কথা গুলো জানান। তিনি আরও জানান জোড় বলে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে এবং ৫৫ হাজার টাকা দাবী করেছে বিবাদী পক্ষ।এদিকে তার ছেলে আলমগীরের অবস্হা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাকে গোপালপুর স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে আলমগীরের পিতা আবু হানিফ বাদী হয়ে গোপালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102