ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শীতের দাপট লালমনিরহাটে বেড়েই চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

তীব্র শীত ও ঘন কুয়াশায় লালমনিরহাটে বেড়েই চলছে শীতের দাপট।
বৃহস্পতিবার (১৭ই ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রী সেলসিয়াস। যা এবারের মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

হিমেল বাতাস আর অবিরত বৃষ্টির মত শিশির ঝরে পড়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। ২০ থেকে ৩০ গজের মধ্যেই থাকছে দৃষ্টিসীমা। ফলে দিনেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যান চলাচল করছে।

একদিকে করোনা মহামারি অন্যদিকে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে বের হচ্ছেন না। চরম সংকটে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। শীতবস্ত্র সংকটে কষ্টে থাকা মানুষজন খড়কুটো জ্বালিয়ে তাপ নিচ্ছেন।

শীতের এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। ভুক্তভোগীদের দাবি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এদিকে হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102