ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আহমদ শফীর মৃত্যু নিয়ে মামলা উদ্দেশ্যপ্রণোদিত: মাওলানা হাবিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর শাহ্ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিল দাবি করেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব। বৃহস্পতিবার রাত ৮টায় তার বরাত দিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, আহমদ শফীর মৃত্যু ছিল স্বাভাবিক যা দেশবাসীর সামনে দিবালোকের মতো স্পষ্ট। আহমদ শফীর ইন্তেকালের পর পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মাওলানা ইউছুফ এবং হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষকরা ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে জানিয়েছিলেন। অথচ একটি কুচক্রিমহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, ওই মহল আহমদ শফীর জীবদ্দশায় তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। তাকে ব্যবহার করে নিজেদের হীন স্বার্থ হাসিল করতে গিয়ে তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বর্তমানে তারা আলেমদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চাচ্ছে।

এতে আরও বলা হয়, আহমদ শফীর মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৩ বছর। শতবর্ষী একজন শীর্ষ আলেমের স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে দায়েরকৃত চক্রান্তমূলক মিথ্যা মামলা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছিল এটি একটি মীমাংসিত বিষয়। এটা নিয়ে দীর্ঘদিন পর আজ নতুনভাবে মামলা দায়ের করা জাতির কাছে প্রত্যাখ্যাত হওয়া জনবিচ্ছিন্ন কিছু ব্যক্তির ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

বিবৃতিতে অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার না করলে এবং মামলায় কাউকে হয়রানি করা হলে পরামর্শ সাপেক্ষে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

#সমকাল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102