গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ই ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ কর্মসূচীর আয়োজন করে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রবাসীর সন্তান এমন ১১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বিভিন্ন অংকের মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।