ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুবাই ফেরত যাত্রীর পায়ুপথে স্বর্ণের বার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

সিলেট ওসমানী বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যমানের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস।
শুক্রবার (১৮ই ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটে জামাল নামে ওই যাত্রীর দেহ তল্লাশী করে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। আটককৃত জামাল আহমদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট সহকারী কমিশনার মো. আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমান অবতরণের পর যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে জামাল আহমদ নামের এক ব্যক্তির হাতব্যাগে ২ টি বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয় এছাড়াও ওই ব্যক্তির পায়ুপথে লুকিয়ে রাখা আরও ১৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের ওজন ১৯৬০ গ্রাম।

কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়, আটক জামাল আহমদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102