ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তায় সন্তান প্রসব, ‘৯৯৯’ এ ফোন কলে প্রসূতি এবং নবজাতককে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

‘৯৯৯’ এ এক পথচারী কলারের ফোন কলে রাস্তায় সন্তান প্রসব করা এক নারী ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুলিশ।

গত বুধবার (১৬ ডিসেম্বর) রাত আটটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’-নম্বরে ফিরোজ নামে একজন কলার নারায়গঞ্জের রূপগঞ্জের গাউসিয়া ফ্লাইওভারের নীচে থেকে ফোন করে জানান, সেখানে রাস্তার এক পাশে একজন মানসিক ভারসাম্যহীন নারী(৪০) একটি সন্তান প্রসব করেছে। ওই নারীর রক্তক্ষরণ হচ্ছিল, নবজাতক ও প্রসূতি উভয়ই রাস্তার পাশে খোলা আকাশের নীচে পড়ে আছে। ইতিমধ্যে কিছু পথচারীর মধ্যে বাচ্চাটিকে কে নিয়ে যাবে সেটা নিয়ে বাদানুবাদ চলছিল। অথচ তাদের প্রসূতি ও নবজাতকের চিকিৎসার ব্যাপারে কোন আগ্রহ ছিল না।

‘৯৯৯’ তাৎক্ষনিকভাবে কলারের সাথে রূপগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে রূপগঞ্জ থানার এস আই মেহেদী হাসান’ ৯৯৯’ কে ফোনে জানান তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতক ছেলে সন্তান ও প্রসূতিকে উদ্ধার করে ভূলতা পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তারা উভয়ই আশংকামুক্ত।
এ বিষয়টি জেলা সমাজ সেবা কার্যালয়ে জানানো হলেও তাদের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আসেনি। তখন পর্যন্ত প্রসূতি ও নবজাতক পুলিশের ব্যবস্থাপনায় বেসরকারী হাসপাতালে অবস্থান করছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102