ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবগঞ্জে বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে বাল্যবিয়ে, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১৩নং বিট পুলিশিং কার্যালয় ও ৫ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে বাল্যবিয়ে, জঙ্গীবাদ, মাদকবিরোধী এবং পারিবারিক সামাজিক সমস্যার সমাধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত উজিরপুর ইউনিয়নের জলবাজারে ও ১৫ ডিসেম্বর দাইপুকুরিয়া ইউনিয়নে সভাদুটি হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফরিদ হোসেন। তিনি চোরাচালান, মাদক ব্যবসায়ীদের সতর্ক করে দেন। শিবগঞ্জে মাদক ও চোরাচালান বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান ওসি।

এ ছাড়াও অপরাধী ও মাদক ব্যবসায়ীদের ধরতে ও মাদকের জড় উপড়ে ফেলতে সকলের সহযোগিতা কামনা করেন ওসি ফরিদ হোসেন। সভায় ১৩ নং বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন যোগদানের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবগঞ্জবাসীকে বিভিন্ন বিষয়ে সজাগ ও সচেতনমূলক পোস্ট দেন। ওসি শিবগঞ্জ ফেসবুক ওয়ালে গেলেই চোখে পড়বে। প্রতিদিন তিনি বিভিন্ন বিষয়ে কোন না কোন পোস্ট দিয়ে চলেছেন। শিবগঞ্জের মানুষ ওসির এহেন কাজের জন্য স্বাধুবাদ জানিয়েছেন। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102