ads
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসের সাথে ট্রেনের ধাক্কাঃ নিহত বেড়ে ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

জয়পুরহাট শহরের পুরানাপৈলে লেবেল ক্রসিং রেলগেটে বাসে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ১২ জন হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে পার্বতীপুর-রাজশাহীগামী ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার মো. সালাম কবির জানান, হিলি থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হয়ে রাজশাহী যাচ্ছিল। উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ট্রেনটি থেমে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত। গুরুতর আহত হন পাঁচজন।

তিনি আরও জানান, আহতদের প্রাথমিকভাবে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানান এসপি।

দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102