ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাদীকে বাজারে পাঠিয়ে নাতনিকে ধর্ষণ, ইউপি সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

হবিগঞ্জের উমেদনগর এলাকায় দাদীকে বাজারে পাঠিয়ে নাতনিকে ধর্ষণ করেছেন ইউনিয়ন পরিষদ সদস্য শাহাবুদ্দিন আহমদ। ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতেই অভিযুক্ত ইউপি সদস্য শাহাবুদ্দিন আহমদকে আটক করে পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের ইতনা উপজেলায়। হবিগঞ্জের উমেদনগর এলাকায় একটি রুম ভাড়া করে নাতনিকে নিয়ে থাকেন দাদী। তিনিও বিভিন্ন বাসায় কাজ করে সংসার চালান।

সোমবার সন্ধ্যায় তাদের বাসায় আসে গ্রামের ইউপি সদস্য শাহাবুদ্দিন। সে দাদীর হাতে ৫শ টাকা দিয়ে বাজার থেকে খাবার আনতে পাঠায়। এসময় কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় লম্পট শাহাবুদ্দিন। পরে দাদী বাসায় ফিরে ঘটনা শুনে এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেন। রাতেই সদর থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ উমেদনগর এলাকা থেকে ধর্ষককে আটক করে।

পরে ওই কিশোরীর দাদী বাদী হয়ে শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক শাহাবুদ্দিন কিশোরগঞ্জের ইতনা উপজেলার শান্তিপুর গ্রামের কালা মিয়ার ছেলে। তিনি উপজেলার মগা ইউনিয়নের বর্তমান সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102