রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে গাইবান্ধার রংপুর চিনিকলের আখচাষি ও শ্রমিক কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে, বাংলাদেশে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
চিনিকলের বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা চিনিকলের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এসময় পুলিশ বিক্ষোভকারীদের সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাতে অস্বীকৃতি জানান। আখ মাড়াই বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত শ্রমিকরা তাদের আন্দোলন অব্যহত রাখার ঘোষণা দেন।