ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রাহকদের ৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩১ বার পঠিত

দ্বিগুণ মুনাফার প্রলোভনে কয়েকশ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে টাকা। নীলফামারীতে গ্রাহকদের প্রায় ৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ফেরত পেতে কয়েকদিন ধরে আন্দোলন করলেও, প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে দাবি ভুক্তভোগীদের।

সাতক্ষীরার সালমা চৌধুরী। ডোমার উপজেলার শাহীপাড়ার বাসিন্দা। দ্বিগুণ মুনাফার আশায় ৫০ হাজার টাকা দিয়েছিলেন ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতিতে।

সালমার মতো ছয় শতাধিক গ্রাহক অধিক মুনাফার আশায় ১০ হাজার থেকে ৪ লাখ টাকা দিয়েছেন সমিতিতে। তবে, টাকা নেয়ার পরই কার্যালয়ে তালা দিয়ে লাপাত্তা সমিতির কমকর্তা-কর্মচারীরা।

ভুক্তভোগীরা জানান, ৪৫ দিন ধরে বিভিন্ন প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে সমিতির সভাপতি মামুন হাসান মালিক, কর্মকর্তা নূর আলমসহ কয়েকজন। তারা এমনভাবে আমাদের বুঝিয়ে টাকা নিয়েছে যে আমরা বুঝতেই পারি নি।

প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ প্রতারিত গ্রাহকদের। প্রশাসনের দুর্বলতার কারণেই অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে বলে মনে করেন অনেকে।

নীলফামারীর ডোমার উপজেলার সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, প্রশাসনের নাকের ডগায় কোটি কোটি টাকা তারা আত্মসাত করে নিয়ে গেলো। ৪৫ দিন ধরে এভাবে তারা টাকা নিয়ে গেল প্রশাসন নিরব কেনো। এর নিশ্চয় রহস্য আছে।

তবে, পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজার রহমান বলেন, ভুক্তযোগীরা যখনই অভিযোগ দিবে তাৎক্ষনিকভাবে যে যে আইনানুগ ব্যবস্থা নেয়া যায় আমরা নিব।আমাদের কাছে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি।

টাকা ফেরতের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন ভুক্তভোগীরা।

#ডিবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102