ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে নাসরিন বেগম (২৩) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের কেশবপুর তকেয়াপাড়া থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে নিহতের স্বামী রাজু মিয়া। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজন ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, সাত বছর আগে রংপুর সদরের লক্ষনপাড়া গ্রামের ইলিয়াস আলীর মেয়ে নাসরিনের সঙ্গে রাজু মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে নাসরিন বেগমের সঙ্গে তার স্বামী রাজুর দাম্পত্য কলহ লেগেই ছিল। তাদের সংসারে ফাহিমা নামে ছয় বছরের এক কন্যাসন্তান রয়েছে। কিছুদিন আগে রাজু স্ত্রী নাসরিনের অনুমতি ছাড়াই গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই ছিল। এ নিয়ে গ্রাম্য সালিস-বৈঠক করে আপস করা হয়। ঘটনার দিন গত শুক্রবার রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে আবারো বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে আজ সকালের দিকে প্রতিবেশীরা জানতে পায় শোবার ঘরের আড়ার সঙ্গে নাসরিনের লাশ ঝুলছিল। খবর পেয়ে মিঠাপুকুর পুলিশ ঘর থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি হত্যার পর নাসরিনের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে পালিয়েছে পাষণ্ড রাজু।

নিহতের ভাই মোকলেছার রহমান বলেন, বিয়ের পর থেকে আমার বোনকে নানা অজুহাতে মারধর করত রাজু। এ নিয়ে বহুবার মীমাংসা করে দেওয়া হয়। গতকাল আমার বোনকে বেদম মারপিট করে রাজু। প্রতিবেশীদের মাধ্যমে জানি আমার বোন মারা গেছে। আমার ধারণা বোনকে পিটিয়ে হত্যার পর রাজু লাশ ঝুলিয়ে দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

এলাকাবাসী জানায়, রাজু মিয়া স্থানীয় একটি গার্মেন্টে শ্রমিকের কাজ করেন। সে মাদক সেবনসহ জুয়ার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে এলাকায় বহু অপকর্মের অভিযোগ রয়েছে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, এটি হত্যা না আত্মহত্যা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাড়ি ছেড়ে পালিয়েছে রাজু ও তার স্বজনরা। এ কারণে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102