ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিরোপার ফেরিওয়ালা নড়াইল এক্সপ্রেস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

মাশরাফী মানেই যেন পরশ পাথর। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফিতে যেন একক আধিপত্য নড়াইল এক্সপ্রেসের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তার দল জেমকন খুলনা চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে প্রাপ্তির খাতায় যুক্ত হলো আরো একটি অর্জন। এখন পর্যন্ত ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফীর ট্রফি সংখ্যা হলো পাঁচটি।

একজন মাশরাফীকে অবশ্য ট্রফির সংখ্যা দিয়ে বিচার করা যায় না। ইনজুরি আর নানা প্রতিবন্ধকতার সাথে লড়াকু মাশরাফী দেশের ক্রিকেটে অনুপ্রেরণার নাম। তবে প্রাপ্তির খাতাটাও একেবারে হালকা নয়। ঘরোয়া টি-টোয়েন্টি আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ট্রফি অর্জনের রেকর্ডটিও তার।

মাশরাফীর টি-টোয়েন্টি আসরে ট্রফি জয়ের শুরুটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে। ২০১২ সালে প্রথমবার আয়োজিত বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসে নাম লেখান ম্যাশ। দায়িত্ব পান অধিনায়কত্বের। প্রথম আসরেই বাজিমাত করেন বাংলাদেশ অধিনায়ক। ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে ট্রফি উপহার দেন নড়াইল এক্সপ্রেস।

সাফল্যের ধারায় পরের বছরও তাকে দলে রাখে ঢাকা গ্ল্যাডিয়েটরস। আবারো অধিনায়কত্ব মাশরাফীর কাঁধে। এবারো নিরাশ করেননি ম্যাশ। ফাইনালে চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয় ট্রফি জিতেন তিনি।

২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লেখান সফলতম অধিনায়ক। বিপিএল আর মাশরাফী যেন একই সুতোয় গাঁথা। এবার বরিশাল বুলসকে হারিয়ে তৃতীয় বিপিএল শিরোপায় নিজের নাম লেখালেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা।

নতুন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের অধিনায়কত্ব পান মাশরাফী। নতুন চ্যালেঞ্জে পুরনো কাজটা করে দেখান ম্যাশ। বিপিএলে নিজের চতুর্থ শিরোপা জেতেন নড়াইল এক্সপ্রেস।

২০২০ করোনা কাল। হয়নি বিপিএল। কোভিড বন্ধ্যাত্ব কাটিয়ে মাঠে ফেরে ক্রিকেটাররা। লম্বা সময় মাঠের বাইরে থাকায় মাশরাফীর খেলা নিয়ে ছিল সংশয়। টুর্নামেন্টের মাঝে খুলনায় যোগ দেন ম্যাশ। বাকিটা সবার জানা। এবার সরাসরি অধিনায়ক ছিলেন না। তবে দলের অন্যতম অনুপ্রেরণা হয়ে ছিলেন। সেই সাথে পঞ্চম শিরোপা জিতলেন মাশরাফী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102