ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরের সামনে থেকেই বউকে নিয়ে পালালো প্রেমিক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

বাইকে করে এসে বরের সামনে থেকেই বউকে নিয়ে পালালো প্রেমিক। ভারতের জলপাইগুড়ির কোতোয়ালীতে ঘটেছে এমন ঘটনা। বিয়ে করে বাড়ি ফেরার পথে রীতিমত সিনেমার কায়দায় বরের গাড়ি আটকে বউ নিয়ে উধাও হয়েছেন প্রেমিক। এই ঘটনায় কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। জলপাইগুড়ি শহর সংলগ্ন তেহাত্তর মোড় যেটি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় সেখানে এই ঘটনা ঘটে।

বিয়ের পর অষ্টমঙ্গলা সেরে পাত্র ও তার পরিবার যখন পাত্রীকে নিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন তখন এ ঘটনা ঘটে। এসময় চার যুবক দুটি বাইক নিয়ে তাদের পথ রোধ করে। গাড়ি থেকে পাত্র ও পাত্রীর পরিবারকে বের করে এসময় মারধর করা হয়। পরে পাত্রীকে তারা নিয়ে যায়। এসময় উপস্থিত সকলের মোবাইল ও গয়না নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

ফেরার পথে ঐ চার যুবক পাত্রকে হুমকি দেয় যদি শিলিগুড়ি যাবার পর পাত্রপক্ষ পাত্রীকে ফেরত নেওয়ার চেষ্টা করে তাহলে তারা কড়া ব্যবস্থা নেবে।

কোতোয়ালী থানার কাছে পাত্রপক্ষ অভিযোগ করে, পাত্রী সম্ভবত তাদের সঙ্গে থাকতে চায় না। তার অন্য কোন জায়গায় সম্পর্ক থাকতে পারে বলে অভিযোগে জানান তারা। তাদের দাবি, যাওয়ার সময় পাত্রী কোন প্রতিবাদও করেনি।

পাত্রীকে তাদের প্রয়োজন নেই জানিয়ে বরপক্ষ এখন শুধু মোবাইল এবং গয়না ফিরে পেতে চান। পুলিশের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন। পরে পুলিশ নিরাপত্তার সঙ্গে তাদের পৌঁছে দেয়।

#বিডি২৪লাইভ ডট কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102