ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেপরোয়ায় চালকের নসিমন চাপায় শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে নসিমন চাপায় তাসিন মোল্যা (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। স্থানীয়রা বেপরোয়া নসিমন চালক আরজান সিকদারকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। আরজান আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মাজিয়ার শিকদারের ছেলে।

আজ শনিবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

​এ ব্যাপারে চতুল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাইখির গ্রামের তারেক হোসেন বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চতুল ইউনিয়নের বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যা বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে মায়ের সাথে হেঁটে যাচ্ছিল শিশু তাসিন। তখন বেপরোয়া চলতে থাকা নসিমন তাকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102