ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের মামলা, কেটে দেওয়া হলো স্ত্রীর চুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলা করায় স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছে স্বামীর স্বজনরা। এ ঘটনায় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে দেবর শামছু মিয়া (৩০) কে শনিবার গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ থেকে জানা যায়, অনন্ত গোলাম আলীপুর গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে গুলশানা বেগমের বিয়ে হয় চার বছর আগে সুবিদপুর গ্রামের আশিদ উল্লার ছেলে মাসুক মিয়ার সাথে। সাম্প্রতিক সময়ে স্ত্রীকে মারধর ও যৌতুকের অভিযোগে গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ হাকিম আদালতে মামলা দায়ের করেন গৃহবধূ গুলশানা বেগম। আদালত মামলাটি আমলে নিয়ে মাসুক মিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে জগন্নাথপুর থানা পুলিশ গত সোমবার মাসুক মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠায়। এরই জের ধরে শুক্রবার রাতে মাসুক মিয়ার ভাই শামছু মিয়াসহ কয়েকজন আত্মীয় মিলে গুলশানা বেগমের বাড়িতে হামলা চালিয়ে মাথার চুল কর্তনসহ মারপিট ও ভাঙচুর করে। পরে ওই গৃহবধু থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মাসুক মিয়ার ভাই শামছু মিয়া (৩০) কে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাৎক্ষণিক একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। অপর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

#কালের কন্ঠ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102