ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চার শর্তে ‘এ’ লেভেল পরীক্ষার অনুমতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৬৫ বার পঠিত

আগামী ১ জানুয়ারি ২০২১ থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় ব্রিটিশ কাউন্সিলকে চারটি শর্ত মেনে চলতে হবে।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে অনুমতির চিঠিতে চারটি শর্ত দিয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া শর্তগুলো হলো
১. স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

২. সারা দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর বেশি জনের পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ৬ ফুট।

৩. পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার জনস্বার্থে পরীক্ষা নেওয়ার অনুমতি বাতিল করতে পারবে।

৪. পরীক্ষার সময় কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায়-দায়িত্ব নিতে হবে ব্রিটিশ কাউন্সিলকেই।

#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102