বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার পাথরঘাটা উপজেলা সংবাদদাতা কেএম মোস্তাফিজুর রহমান জিতু (২৮) নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকচিড়ার বাইনচটকি স্কুলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিতু উপজেলার বাইনচটকি এলাকার এলাকার সাবেক ইউপি সদস্য সোলাইমান কবির শাহিনের ছেলে।
স্থানীয়রা জানান, পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় আনসার ব্যাটালিয়নের পিকআপ ভ্যানের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোস্তাফিজুর রহমান জিতু নিহত হন।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।