ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

বাংলা একাডেমি প্রবর্তিত তিনটি সাহিত্য পুরস্কারের জন্য এ বছর ঘোষণা করা হয়েছে লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিনের নাম।

রোববার (২০ ডিসেম্বর) বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

ঘোষণা অনুযায়ী, ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন লেখক রফিক কায়সার। ‘কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন শাহরিয়ার কবির এবং কবি জুলফিকার মতিন পাচ্ছেন ’সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’।

লেখক রফিক কায়সার সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন সত্তর দশকে। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘তিন পুরুষের রাজনীতি’ ও ‘কমল পুরাণ’। প্রবন্ধগ্রন্থ ‘আপনি তুমি রইলে দূরে’ ও ‘রবীন্দ্রনাথ: প্রতীচ্যের দেশে-দেশে’ প্রভৃতি।

সত্তর দশক থেকে শিশুদের জন্য গল্প, উপন্যাস লিখে চলেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, ‘একাত্তরের যীশু’, ‘সীমান্তে সংঘাত’, ‘হানাবাড়ির রহস্য’, ‘নিশির ডাক’, ‘মরু শয়তান’, ‘একাত্তরের পথের ধারে’ ও ‘জাহানারা ইমামের শেষ দিনগুলি’।

বীর মুক্তিযোদ্ধা কবি জুলফিকার মতিন সাহিত্যে বিচরণ করছেন ষাটের দশক থেকে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের নানা প্রেক্ষাপট উঠে এসেছে যার কলমের আঁচড় থেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102