ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইংরেজি সাইনবোর্ডে লাল কালি দিলেন মুক্তিযোদ্ধারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক হওয়ার পরেও ইংরেজি ভাষায় সাইনবোর্ড লেখার প্রবণতার বিরুদ্ধে নেমেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। তারা এ জাতীয় সাইনবোর্ড লাল কালি দিয়ে ঢেকে দিয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার জুবিলী রোড এলাকায় ব্যতিক্রমী এ কর্মসূচিতে অংশ নেন তারা।

এদিন রাজপথে নেমে মুক্তিযোদ্ধারা জলসা মার্কেটের বাটা শো রুমের ইংরেজি সাইনবোর্ড, নিউমার্কেট এলাকার বাটা, বার্জার পেইন্ট, বিভিন্ন মোবাইল ফোনের শোরুমের সাইনবোর্ডে কালি দেন। এ সময় হ্যান্ডমাইকে জানুয়ারির আগে সাইনবোর্ডে ইংরেজির বদলে বাংলা লেখার অনুরোধ জানান। অন্যথায় পরের বার এসব সাইন বোর্ড ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়।

কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুজয় চৌধুরী, মশিউর রহমান খান, ডা. আরকে রুবেল, আরফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমদ, নিজামউদ্দিন আহমদ প্রমুখ।

ডা. মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলা সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক। দীর্ঘদিন এ ব্যাপারে সচেতন করেছি আমরা। এটি বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। যতদিন বাংলার পরিবর্তে, বাংলাকে অবহেলা করে, অহেতুক ইংরেজি লেখা সাইনবোর্ড থাকবে ততদিন আমরা কালি লাগাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102