ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশু মাবিয়ার চিকিৎসায় এগিয়ে আসুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধিঃ আমার সন্তানের সুস্থতার জন্য সহায়তা করুন, আমার সন্তানকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন’, মাথার পিছনে “টিউমার” নিয়ে জন্মানো শিশুর চিকিৎসার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বিত্তবান, হৃদয়বান মানুষদের প্রতি এমনটাই আকুতি জানিয়েছেন মাবিয়ার অসহায় মা।সাড়ে ছয় মাস বয়সী এই শিশুটি এখন দুঃসহ যন্ত্রণা আর আর্তচিৎকার নিয়ে বেঁচে আছে।

শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর হেরুয়া তালুকপাড়া গ্রামের রিক্সাচালক জমিরউদ্দীনের
একমাত্র কন্যা মাবিয়া।

শিশুটির পরিবার জানায়, মাবিয়ার মাথার পিছনে টিউমার জন্ম থেকেই। তবে টিউমারটি আগে ছোট ছিল। কিন্তু এখন দিনে দিনে ক্রমেই মাথার চেয়ে বড় আকারে বেড়ে যাচ্ছে । দ্রুত চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসকেরা।

এ জন্য প্রয়োজন প্রায় ৪ (চার) লাখ টাকা। কিন্তু শিশুটির বাবা-মা’র পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

চিকিৎসার পেছনে ইতিমধ্যে রিক্সাচালক বাবার অনেক টাকা খরচ হয়ে গেছে। এ অবস্থায় শিশু মাবিয়ার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আর্থিক সহযোগিতা কামনা করেছেন অসহায় বাবা-মা।

ফুটফুটে অবুঝ এ শিশুটির চিকিৎসায় সহযোগিতা দিতে মোবাইলে 01951081492 (মাবিয়ার মা) নম্বরে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আর সাহায্য পাঠাতে 01951081492 বিকাশ (পারসোনাল)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102