ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়নের পোড়াগাঁও শাখা অফিস উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে রবিবার (২০ ডিসেম্বর) রাত আটটার দিকে শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলড়ী ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং ময়মন- ০২০) এর পোড়াগাঁও ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় শ্রমিকরা জানান, শেরপুর জেলা ট্রাংক, ট্যাংলড়ী ও কভারভ্যান মালিক সমিতি (রেজি নং ঢাকা- ৪৮১৭) জেলা কমিটির অর্ন্তভুক্ত নালিতাবাড়ী উপজেলা কমিটির যৌথ পরিচালনায় ১৩ সদস্য বিশিষ্ট পোড়াগাঁও ইউনিয় শাখার পরিচালনা কমিটির অফিস উদ্বোধন করা হয়।

এতে জেলা কমিটির সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাবেদ আলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পোড়াগাঁও ইউনিয়ন আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুব লীগের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ মিয়া, পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন ও এরশাদ আলম প্রমুখ।

এসময় জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান অপু, পোড়াগাঁও পরিচালনা কমিটির বাদশা মিয়া, বাছির উদ্দিন, মনির হোসেন, ওহাব আলী, হারুন মিয়া, আব্বাস আলী ও অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি হাজী আজাদ মিয়া ফিতা কেটে ওই শাখা অফিসের উদ্বোধন করেন। পরে সকলের অংশ গ্রহনে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল্লাহ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102