কাতারভিত্তিক আরবি অনুবাদবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সেলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং’ ষষ্ঠ পর্বের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা দিয়েছে। গতকাল রবিবার (২০ ডিসেম্বর) অনলাইন সেমিনারে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এতে বিশ্বের ৪২ টি দেশ থেকে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সেলশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ২০১৫ সাল থেকে প্রতিবছর আরবি ও নির্ধারিত ভাষায় অনূদিত বইয়ের জন্য পুরস্কার দিয়ে আসছে। এ বছর ইংরেজির পাশাপাশি ফারসিকে অনুবাদের প্রধান ভাষা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাংলাসহ আরো চারটি ভাষা পশতু, সুইডিশ, কোরিয়ান ও হাউসু ভাষাকে পুরস্কারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছর অনুবাদের প্রধান ভাষার পুরস্কার হিসেবে দুই লাখ ডলার এবং সাধারণ ভাষার জন্য এক লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।
ইংরেজি থেকে আরবি অনুবাদ বিভাগে ‘মধ্যযুগে ইসলামী প্রজাতন্ত্রের চিঠিপত্র’ অনুবাদ করে প্রথম পুরস্কার পান হাবিবা হাসান আবদুল্লাহ। ‘ভাষা, চিন্তা ও সংস্কৃতি’ নামক বই অনুবাদ করে দ্বিতীয় স্থান অধিকার করেন মুহাম্মাদ গালিম। ইয়ান হুয়াং লিখিত অক্সফোর্ড ডিকশনারি অব প্র্যাগমেটিক্স অনুবাদ করে তৃতীয় স্থান অধিকার করেন হিশাম ইবরাহিম খালিফা।
আরবি থেকে ইংরেজি অনুবাদ বিভাগে সাদুল্লাহ ওয়ানুস লিখিত গ্রন্থ অনুবাদ করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন রবার্ট মিয়ার্স ও নাদা সাব। সিনান আনতুন লিখিত ‘ফাহরাস’ অনুবাদ করে জোনাসান রাইত তৃতীয় স্থান অধিকার করেন। সুদানের উপন্যাস অনুবাদ করে তৃতীয় স্থান অধিকার করেন আদিল বাবিকরা।
এদিকে আরিব-বাংলা অনুবাদ বিভাগে পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ মারুফ মুহাম্মাদ শাহ আলম। সাধারণ বিভাগের অনুবাদ পুরস্কার হিসেবে তিনি এক লাখ ডলার লাভ করবেন।
সূত্র : আল জাজিরা