ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘গোল্ডেন ফুট’ পুরস্কার পেলেন রোনাল্ডো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

এবার বছরের অধিকাংশ পুরস্কার হাত ফসকে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাকে ও লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফা-২০২০ বর্ষসেরা পুরস্কার নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।

তবে বছরের শেষ দিকে একটি পুরস্কার জুটেছে জুভেন্টাসের পর্তুগিজ তারকার কপালে। ২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার পেলেন সিআর সেভেন।

২০ ডিসেম্বর রাতে পুরস্কারের ট্রফি হাতে পেলেন রোনাল্ডো।

এবার রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি, নেইমার, মোহামেদ সালাহ, সার্জিও রামোস, জর্জিও চিয়েল্লিনি, সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকে এবং আর্তুরো ভিদাল।

আর ফুটবলের এই ৯ তারকাকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন রোনাল্ডো।

পুরস্কারপ্রাপ্তির পর এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই ভক্তদের জানিয়েছেন সেই সুখবর।

ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী রোনাল্ডো লিখেছেন, ‘আমাকে ভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ। গোল্ডেন বুট পুরস্কার জিতে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি।’

উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ক্লাব’ নামের একটি সংগঠন ২৮ বছরের বেশি বয়সী সফল খেলোয়াড়দের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার প্রদান করে। রোনাল্ডোর আগে আরও ১৭ জন এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

তারা হলেন– রবার্তো ব্যাজ্জিও (২০০৩), পাভেল নেদভেদ (২০০৪), আন্দ্রেই শেভচেঙ্কো (২০০৫), রোনালদো নাজারিও (২০০৬), আলেসান্দ্রো দেল পিয়েরো (২০০৭), রবার্তো কার্লোস (২০০৮), রোনালদিনহো (২০০৯), ফ্রান্সেসকো টট্টি (২০১০), রায়ান গিগস (২০১১), জ্লাতান ইব্রাহিমোভিচ (২০১২), দিদিয়ের দ্রগবা (২০১৩), আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪), স্যামুয়েল ইতো (২০১৫), জিয়ানলুইজি বুফন (২০১৬), ইকার ক্যাসিয়াস (২০১৭), এডিনসন কাভানি (২০১৮) ও লুকা মড্রিচ (২০১৯)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102