ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবককে মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবককে (২৫) মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বড় দুধপাতিলা অরক্ষিত রেলক্রসিংয়ের অদূরের এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তার শরীর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে বাম পা। বেলা সাড়ে ১১টায় রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ওই যুবকের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ে পুলিশ। তারা বিষয়টি তদন্ত করছে। তবে, কোন ট্রেনে ওই যুবক কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102