ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে মাস্ক বিহীন ৩৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

‘নো মাস্ক নো সার্ভিস’ নীতিমালা কার্যকর করতে বরিশালে দু’টি ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন ৩৮ জন ব্যক্তি এবং ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও মহিউদ্দিন আল-হেলালের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড, কালীবাড়ি রোড, হাসপাতাল রোড এবং নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন ২৩ জন ব্যক্তি এবং মাস্ক ব্যতিত দোকানে প্রবেশ করতে দেয়ায় ৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৬ হাজার ২শ’ টাকা জরিমানা করেন।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল-হেলালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন ১৫ জন ব্যক্তিকে ২ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন।

এ সময় পৃথক ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং করোনা সংক্রামণের হাত থেকে বাঁচতে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102