ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌতুক না দেয়ায় ঝলসানো হলো স্ত্রীর পিঠ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

মৌলভীবাজারে যৌতুকের টাকা দিতে না চাওয়ায় গরম পানি দিয়ে গৃহবধূর পিঠ ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

রোববার সকালে সদর উপজেলার আবদা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার রাতে গৃহবধূ অনামিকা দেবী তার স্বামী সঞ্জিদ কান্তি নাথের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অনামিকা সদর উপজেলার মাসকান্দি গ্রামের অবিনাশ দেবের মেয়ে।

অবিনাশ দেব জানান, ২০১৫ সালে সঞ্জিদ ও অনামিকার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর অনামিকা তার বাবার বাড়ি থেকে পাওয়া গহনা বিক্রি করে স্বামীকে একটি অটোরিকশা কিনে দেন। কিন্তু বিভিন্ন সময় টাকার জন্য অনামিকাকে নানা রকম নির্যাতন করতেন সঞ্জিদ।

হাসপাতালে চিকিৎসাধীন অনামিকা জানান, সঞ্জিদ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়িতে নতুন একটি ঘর বানানোর জন্য টাকা দাবি করে। অনামিকা দিতে রাজি না হওয়ায় শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে সঞ্জিদ চুলা থেকে গরম পানির কেটলি নিয়ে অনামিকার শরীরে ঢেলে দেয়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মেডিক্যাল অফিসার আহমেদ ফয়সাল জামান বলেন, ‘রোগীকে সিলেট মেডিক্যালে রেফার্ড করা হয়েছে। তার শরীরের ১০% পুড়ে গেছে।’

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, এ ঘটনায় অনামিকা থানায় অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে সঞ্জিদ পলাতক আছেন। তাকে ধরতে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102