শেখ হাসিনা ও তৃণমুলের নেতাকর্মীরা ছাড়া কেউই দলের জন্য অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চিফ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি আরও বলেন, ‘দলীয় পদ-পদবী নিয়ে অনেকের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু, তা নোংরামির পর্যায়ে গেলে দল ক্ষতিগ্রস্ত হবে।’ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।