গোপালগঞ্জে সদরে ইউপি সদস্য হামিদুল হক হত্যার মূল আসামি রবিউল শরীফকে গ্রেপ্তার করেছে সিআইডি।
রাজনৈতিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এসব তথ্য জানান।
হামিদুল হক গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের সামনে ১২ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।
সিআইডি জানিয়েছে, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ও চালক আমির মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে আসামি রবিউল শরীফকে গ্রেপ্তার করা হয়।