ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় মাদকসহ কলেজ ছাত্রলীগ সভাপতি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় নেশাজাতীয় এ্যাম্পলসহ এক ছাত্রলীগ সভাপতিকে আটক করেছে বিজিবি। সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাগজকোটা গ্রামের সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাসুদুর রহমান ফারুক ধামইরহাট এমএম সরকারি কলেজের ছাত্রলীগ শাখার সভাপতি। তিনি উপজেলার বীরগ্রাম এলাকার মো. আতোয়ার রহমানের ছেলে।

বিজিবি জানায়, আটকের সময় তার কাছ থেকে ৩৯টি ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পলসহ ১টি ১৫০ সিসি হিরো হাঙ্ক মডেল মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মূল্য আনুমানিক ২ লাখ টাকা। পরে চোরাকারবারি ও আটককৃত মালামাল ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, আসামির নামে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102