ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবপুরে বেপরোয়া বাসের চাপায় এক নারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নরসিংদীর শিবপুরে বেপরোয়া বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে, শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৫৫) শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের মেজবাহ উদ্দিনের স্ত্রী। সোহাগ পরিবহণের ওই বাসটি আটক করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন বাসটির চালক ও সহযোগী। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাতেমা বেগম তার মেয়ের বাড়ি থেকে কামারটেক হয়ে শিবপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহণের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে অপর একটি গাড়িকে পাশ কাটানোর সময় পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বেলাব উপজেলা বারৈচা এলাকায় ঘাতক বাসটি আটক করে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102