ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেলেকে ছাড়িয়ে মেসির নতুন বিশ্বরেকর্ড!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়লেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। ৬৪৪টি গোল করে তিনি এখন এক নম্বরে অবস্থান করছেন।

২২ ডিসেম্বর ভায়োদোলিদের বিপক্ষে ৩-০’তে জয়লাভ করে বার্সা। এই ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে রেকর্ডসূচক গোলটি করেন মেসি। এর আগে কিংবদন্তি পেলে সান্টোসের হয়ে ১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে ১৮ বছরে ৬৪৩টি গোল করে বিশ্বরেকর্ড করেছিলেন।
মেসি ইন্সটাগ্রামে মঙ্গলবার (২২ ডিসেম্বর) লিখেন, আমি যখন ফুটবল শুরু করি তখন আমি কক্ষনো ভাবিনি আমি কোন রেকর্ড ভাঙবো। বিশেষ করে পেলের রেকর্ডটা, যেটা এখন আমার। তিনি এই সাফল্যের জন্য তার সতীর্থ, পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ জানান।

এর আগে মেসির ৬৪৩টি গোল হবার পর পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পেলে সাধুবাদ জানিয়েছিলেন। একটি পোস্টে মেসিকে উদ্দেশ্য তিনি লিখেছিলেন, যখন কোনো কিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মতো অনুভূতি পাওয়া যায় সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারে না।

পেলে তার পোস্টে মেসিকে উদ্দেশ্য করে আরও লেখেন, তার আর মেসির মত দীর্ঘদিন ভালোবেসে একই ক্লাবের হয়ে খেলার মতো এমন উদাহরণ খুব কমই আছে ফুটবলে। আর এ জন্য মেসিকে সম্মান ও শ্রদ্ধা জানান পেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102