ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় শীতজনিত কারণে প্রকোপ বেড়েছে ডায়রিয়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

নেত্রকোনায় শীতজনিত কারণে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত কয়েকদিন ধরে ঠান্ডা বেড়ে যাওয়ায় এই রোগে আক্তান্তদের সংখ্যা বাড়ছে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গড়ে প্রায় প্রতিদিন ২০ থেকে ২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। তবে শিশুরাই এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি।

হাসপাতালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত কারণে রোগী আসলেও ইনডোরে ডায়রিয়া রোগীই ভর্তি বেশি। বেশিরভাগ রোগীকেই একদিন রেখে ছেড়ে দেয়া হচ্ছে। তবে এ রোগে এ বছর এখন পর্যন্ত মৃত্যু হয়নি কারো।

হাসপাতালের ডায়রিয়া বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নাজমা আক্তার জানান, ডায়রিয়া আক্রান্তদের মাঝে শিশুই বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এক দুই মাস থেকে শুরু করে দুই বছর বয়সী শিশুরা। প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি হচ্ছে। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক এক দুইজন হয়।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান বলেন, ঠান্ডাজনিত কারণে প্রচুর রোগী আসছে প্রতিদিন আউটডোরে। তাদের মধ্যে বেশি আক্রান্ত হলে ভর্তি হচ্ছে। তবে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাটা বেশিই। আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমাণ ঔষধ রয়েছে। পর্যাপ্ত ডাক্তারও রয়েছে। কোন সমস্যা নেই সেবা দিতে। এখন পর্যন্ত ডায়রিয়ায় কোন রোগী মারা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102