ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত থাকবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।
বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে এ আদেশ দেন। এর ফলে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ওই মামলার কার্যক্রম স্থগিতই থাকছে বলে জানিয়েছেন প্রথম আলোর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছে চেম্বার আদালত।

মামলাটি বাতিল চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ই ডিসেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম প্রথম আলোর সম্পাদকের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেছিল। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ২১শে ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করলে আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদকসহ নয়জনের বিরুদ্ধে ১২ই নভেম্বর অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। এই অভিযোগ গঠনের বৈধতা নিয়ে ও মামলা বাতিল চেয়ে ৬ ই ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন মতিউর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102