ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাট চিনিকলে বেতন-ভাতা বকেয়া ১৫ কোটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

৫৮ বছর পার করা দেশের সর্ববৃহৎ জয়পুরহাট চিনিকলের স্থান এখন রুগ্ন শিল্প প্রতিষ্ঠানের তালিকায়। ক্রমাগত লোকসানের বোঝা মাথায় নিয়ে চিনিকলটি কোনরকম উৎপাদন প্রক্রিয়া ধরে রাখলেও শ্রমিক কর্মচারীতের শঙ্কা যে কোন সময় এই চিনিকলটিও বন্ধ হয়ে যেতে পারে।

২০২০-২১ আখ মাড়াই মৌসুমে জয়পুরহাট চিনিকল ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে প্রায় ৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আখ মাড়াই শুরু হয়েছে ১৮ ডিসেম্বর।

জয়পুরহাট চিনিকলে বর্তমানে ৮ কোটি টাকার ১ হাজার ৩১৮ মেট্রিক টন চিনি অবিক্রিত অবস্থায় রয়েছে। শ্রমিক কর্মচারির বেতন বকেয়া রয়েছে ৪ মাস ধরে। বেতন না পাওয়ায় কর্মচারি শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছেন।
গত আখ মাড়াই মৌসুমে কৃষকের টাকা পরিশোধ করা হলেও আখ বিক্রি নিয়ে কৃষকদের ক্ষোভের অন্ত নেই। উত্তর জয়পুর গ্রামের মাহবুব রহমান জানান, এক বছর জমিতে আখ চাষ করে আখ বিক্রি করতে পারেন না সঠিক সময়। এরপর আখ বিক্রির টাকা নিতে মাসের পর মাস দেরি করতে হয়। এত ঝামেলের কারণে এবার তিনি মাত্র এক বিঘা জমিতে আখ লাগিয়েছেন। এর আগে তিনি ১০/১২ বিঘা জমিতে আখ চাষ করতেন। এবারেও মিলগেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৩৫০ টাকা এবং বাহিরের কেন্দ্রগুলোতে ৩৪৩ টাকা।

সর্বশেষ মৌসুমে শুধুমাত্র আখের অভাবে ৪১ দিন চিনিকলটি চালু ছিল। এ অল্প সময়েই ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৫৩৪ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। এর মধ্যে অর্ধেক চিনিই অবিক্রিত অবস্থায় পড়ে আছে।

জয়পুরহাট চিনিকল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল জানান মোট এক হাজার চৌত্রিশ জন কর্মকর্তা কর্মচারি চলতি মাসসহ ৫ মাসের বেতন বাবাদ ৬ কোটি টাকা বকেয়া রয়েছে এছাড়া যারা অবসরে গেছেন তাদের পাওনা রয়েছে প্রায় ৯ কোটি টাকা ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকর জানান, করোনা পরিস্থিতি আর চিনিকলে উৎপাদিত চিনির তুলনায় খোলা বাজারে আমদানি করা চিনির মূল্য কিছুটা কম হওয়ায় চিনিগুলো বিক্রি হচ্ছে না। তবে খুব শিগগিরই শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।

শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের মতে ভ্রান্ত চিনিশিল্পনীতি, আখচাষিদের সুযোগ সুবিধা না দেওয়া এবং মাথাভারী প্রশাসনের কারণে প্রতিবছর চিনি শিল্পে লোকসান গুনতে হচ্ছে। তাদের মতে দেশে চিনিকলগুলির উৎপাদিত চিনি বিক্রির সঠিক ব্যবস্থাপনা না রেখে ঢালাওভাবে “র” সুগার আমদানীর ব্যবস্থা করে দেওয়া, “র” সুগারের নামে কালোবাজারে ফ্রেস চিনি বিদেশ থেকে নিয়ে আসার কারণে ব্যবসায়ীদের কারসাজির মধ্যে পড়েছে চিনিকলগুলি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102