ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেলের রেকর্ড ভেঙে আবেগঘন পোস্ট মেসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত শনিবার গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড ছুঁয়েছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা গড়তে সময় নিলেন না বার্সার এই ফরোয়ার্ড। মঙ্গলবার রাতে বার্সেলোনার হয়ে রিয়াল ভায়াদোলিদের মাঠেই সান্তোসের জার্সিতে পেলের ৬৪৩ গোল ছাপিয়ে গেলেন মেসি। বার্সার জার্সি গায়ে নিয়ে করলেন নিজের ৬৪৪তম গোল।

মঙ্গলবার গভীর রাতে লা লিগায় মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং ভায়াদোলিদ। ৩-০ গোলে জয়ের সেই ম্যাচে ৬৫ মিনিটে গোল করেন মেসি। বার্সার হয়ে ৭৪৯ ম্যাচ খেলে ৬৪৪ গোল করলেন মেসি। ফুটবল বিশ্বে এটিই অনন্য রেকর্ড।

পেলে যদিও অনেক কম ম্যাচে ৬৪৩টি গোল করেছিলেন। ‘ফুটবল ঈশ্বর’ ৬৬৫ ম্যাচে স্যান্টোসের হয়ে এই রেকর্ড করেছিলেন।

পেলেকে পেছনে ফেলে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। লেখেন, ‘যখন ফুটবল খেলতে শুরু করেছিলাম ভাবিনি কোনো রেকর্ড ভাঙতে পারব বলে। পেলের এই রেকর্ড ভাঙব তা তো কল্পনাই করিনি। ধন্যবাদ এত বছর ধরে যারা আমাকে সাহায্য করেছেন। আমার পরিবার, সতীর্থ, বন্ধু এবং প্রতিদিন আমাকে যারা সমর্থন করেন তাদের সবাইকে ধন্যবাদ।’

এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের এই রেকর্ড মেসি স্পর্শ করেছিলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে। তখন মেসিকে অভিনন্দন জানিয়ে ৮০ বছর বয়সি পেলে লেখেন, ‘হৃদয় যখন ভালবাসায় উপচে পড়ে তখন রাস্তা বদলে ফেলা মুশকিল। তোমার মত আমিও জানি একই জার্সি দিনের পর দিন গায়ে চাপানোর মধ্যে যে ভালো লাগা, তার অনুভূতি। তোমার মত আমিও জানি, যে ক্লাবকে নিজের ঘর বলে আমরা মনে করি, সেখানে দীর্ঘদিন ধরে থাকার অনুভূতি। সেই অনুভূতির চেয়ে ভালো কিছু হয় না। ‘ মেসিকে বার্সাতে থেকে যাওয়ার জন্যও অনুরোধ করেছেন পেলে।

তথ্যসূত্র : আনন্দবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102