ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়েবাড়িতে ছবি তুলতে বাধা দেয়ায় নারী নিহত: গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিয়েবাড়িতে ছবি তুলতে বাধা দেয়ায় হামলায় এক নারী নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে পুলিশ অভিযুক্ত ওই দুই যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. রাজিব (১৮) ৮নং সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের রফিক উল্যাহর ছেলে এবং মো. মোয়াজ্জেম হোসেন শাওন (২০) শাহ আলমের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, রাতে পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সোনাইমুড়ী উপজেলার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়ির বিয়ের অনুষ্ঠানে কনের গোসলের ছবিসহ মেয়েদের ছবি তুলতে চায় একই বাড়ির মোশারেফ। এতে বাধা দেয়ায় বরপক্ষ কনে নিয়ে যাওয়ার পর রাতে মোশারেফের সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে মোশারেফ ১০-১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে কালামের ছেলে মাহফুজুর রহমান (২৬), নূর নাহার (৬০), আবুল কালাম (৪৯), কুলসুম আক্তারসহ (১৯) অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে।

এদের মধ্যে মাহফুজুর রহমান ও নুর নাহারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে নুর নাহারের অবস্থার অবনতি ঘটলে তাকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102