ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ চেষ্টার মামলা না নিলে গৃহবধূর আত্মহত্যার হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

সাতক্ষীরা; সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক গৃহবধূ আত্মহত্যা করবেন বলে হুশিয়ার করে দিয়ে বলেছেন ‘আমাকে ধর্ষণ চেষ্টার মামলা রেকর্ড না বরা হলে আমি নিজেকে শেষ করে দিতে বাধ্য হব’। এ ঘটনায় শুরু হয়েছে তোলপাড়।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর গ্রামের মাটি শ্রমিক ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেন, গত ২০ ডিসেম্বর রাতে সোহরাব হোসেন ও নুর ইসলাম নামের দুই ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করে। তারা তার পরনের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এবং দেহের বিভিন্ন অঙ্গে দাঁত বসিয়ে জখম করে।

তিনি জানান, এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যায়। পরদিনই তিনি এ বিষয়ে থানায় মামলা দিলেও তা এখন পর্যন্ত রেকর্ড করা হয়নি।

ঘটনার পর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন জানিয়ে ওই নারী বলেন, আমি গরিব মানুষ। মামলা না হলে আমি আত্মহননে বাধ্য হব।

মামলার বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, ‘তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102