শেরপুর প্রতিনিধি; বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যাটালিয়ন রমনা রেজিমেন্ট ৫।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে শেরপুর সরকারি কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। এ সময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্ণেল রাহাত নেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভায় বক্তারা করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনা ও ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।
এরপর একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় জনসাধারণের মাঝে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।