ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; স্কুল শিক্ষক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

বরিশালের আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসুদেব বিশ্বাস (৪৫) নামে এক সহকারি শিক্ষক নিহত হয়েছে। দুর্ঘটনায় একই স্কুলের প্রধান শিক্ষক বাবুল সরদার গুরুতর আহত হয়। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা আগৈলঝাড়া উপজেলার রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহত বাসুদেব উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের বই উত্তোলন করে ভ্যান যোগে পাঠিয়ে মোটরসাইকেলে নিজেদের স্কুলে ফিরছিলেন ওই দুই শিক্ষক। বাঘপাড়া অতিক্রমকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর সিহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

অপর আহত প্রধান শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102