ads
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী-লঙ্গরপাড়া-শেরপুর সড়ক প্রশস্থকরণ প্রকল্পে সড়ক ও ব্রীজ নির্মাণে অধিগ্রহণের জন্য প্রস্তাবিত জমি সমূহের ক্ষতিপূরণ পরিশোধের পূর্বেই জমি ভরাট ও খননের প্রতিবাদে এবং জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্থ জমির মলিক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে লংগরপাড়া ব্রীজ সংলগ্ন জমির উপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ক্ষতিগ্রস্থ জমির মালিক আলী আকবর, আব্দুস ছাত্তার, জহুরুল, ছালাম উদ্দিন, লিপি কোহিনুরসহ অনেকেই বলেন, সরকার জমি চাইলে আমরা জমি দিতে বাধ্য। কিন্তু আমাদেরকে জমির ন্যায্য মূল্য পরিশোধ না করেই রাতের আঁধারে ঠিকাদারের লোকজন বেআইনিভাবে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে। আমাদের দাবি, জমির সঠিক পরিমাপ করে মূল্য পরিশোধপূর্বক রাস্তা ও ব্রীজ নির্মাণ করা হোক।

মাসুদা বেগম নামে এক ভুক্তভোগী বলেন, ২৫ শতাংশ জমির উপর আমার বাড়ি। আর কোন জায়গা জমি নেই। সরকার জমির মূল্য না দিয়ে বাড়ি ভেঙ্গে দিয়ে রাস্তা তৈরি করলে পরিবার-পরিজন নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো?

জমির মালিকানা সূত্রে জানা যায়, আব্দুস সাত্তারের ১ একর, আলী আকবর, আফছার আলী, নশকর, আব্দুল্লাহ গংদের ৫৫ শতাংশ, জহুরুল মিয়ার ১০ শতাংশ, হাসেমের ১৫ শতাংশ, হাতেমের ১০ শতাংশ, আহেদ আলীর ১৫ শতাংশ, আতাউর রহমানের ১৯ শতাংশ, আব্দুল হাকিম, জোসনা বেগম, নূরল আমিন, মমিন গংদের ৫৫ শতাংশ, লিপি কোহিনূরের ১০ শতাংশ, মোজাম্মেলের ৬ শতাংশ, রবিনের ১১০ শতাংশ, রেজাউল করিমের ৪৫ শতাংশ, মাসুদা বেগমের ২৫ শতাংশ বসত ভিটাসহ বেশ কয়েকজনের জমি রয়েছে।

সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারী ২০২০ইং তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স, তাহের ব্রাদার্স, বাছেদ প্রকৌশলী যৌথভাবে ২২ কোটি ৫ লক্ষ ৯৮ হাজার ২৪৯ টাকা নির্মাণ ব্যয়ে ২টি ব্রীজ ও নতুন রাস্তার কাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত ব্রীজ ও রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধ করা হয়নি।

ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুস ছাত্তার বলেন, জমির মূল্য পরিশোধের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতাভুক্ত নয়। আমরা আশা করি সংশ্লিষ্ট দফতর অধিগ্রহণকৃত জমির মালিকদের জমির মূল্য দ্রুত পরিশোধ করবে।

শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরিফুল আলম বলেন, ব্রীজ ও রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসক দফতরে হস্তান্তর করা হয়েছে। জমির অধিগ্রহণে ৭ ধারাসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102