ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্ল্যাট থেকে সরকারি নারী কর্মকর্তার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৯ বার পঠিত

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সুব্রতা অধিকারী (৩৩) নামে এক নারী সরকারি কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে ওই কর্মকর্তার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হয়।

সুব্রতা অধিকারী ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস অফিসার ছিলেন।

পুলিশ জানায়, সুব্রতা অধিকারী ধানমন্ডি ১-এর ২১ নম্বর বাড়ির ৪ নম্বর ফ্ল্যাটে থাকতেন। বুধবার বিকেলে পুলিশ ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। সুব্রতার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তবে মর্গে স্বজনেরা সুব্রতার মৃত্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, সুব্রতার স্বামী সঞ্জীব কর্মকার বরিশালে চাকরি করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে সুব্রতার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102