ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পর্ন সাইটে প্রাক্তন প্রেমিকার ভিডিও আপলোড, চট্টগ্রামে যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও পর্ন সাইটে আপলোড দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মোহাম্মদ ফাহিম (২৩) নামের এক যুবক।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের সদস্যরা। গ্রেপ্তার ফাহিম চট্টগ্রামের আনোয়ারার সৈয়দ কুচিয়া পারভীন মেম্বারের বাড়ির কাজী মো. আলমগীরের ছেলে।

জানা গেছে, পাঁচ বছর আগে এক নিকটাত্মীয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফাহিমের। প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ক্ষোভ মেটাতে প্রেমিকার সাথে একান্তে কাটানো সময়ের বিভিন্ন ভিডিও ও ছবি পর্ন সাইট ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করে ফাহিম নামের ওই যুবক। এমনকি ভিডিওটি প্রেমিকার পরিবারের সদস্যদের কাছেও পাঠান ফাহিম। পরে ভুক্তভোগী মেয়েটির অভিযোগের ভিত্তিতে ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্পর্ক থাকাকালীন সময়ে ফাহিম তার প্রেমিকাকে নিয়ে বেড়াতে যায় আনোয়ারা পারকি সৈকতে। সেখানে তাদের একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ফাহিম।

সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, অভিযুক্ত ফাহিমকে মঙ্গলবার রাতে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফাহিমের সঙ্গে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। পাঁচ বছর আগে ২০১৫ সালে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পারকির চর এলাকায় নিয়ে গিয়ে ফাহিম ধর্ষণ করে।

এই ঘটনায় ফাহিম ও তার বন্ধুদের আসামি করে কর্ণফুলী থানায় নারী ও শিশু নির্যাতন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102