পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মজিবুল হক মালিক মজুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিএনপির চুয়াডাঙ্গা জেলা যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (২৩ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে মজিবুল হক মালিক মজুকে পদ থেকে বহিষ্কার করা হয়। মজিবুল হক মালিক মজু দলীয় সিদ্ধান্ত না মেনে ধানের শীষ প্রতীকের বিপক্ষে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হন।
বিএনপির দলীয় প্রতীকে নির্বাচন করছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনি।