ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিপ্রার বিরুদ্ধে পুলিশের মামলা: তদন্ত প্রতিবেদন নিয়ে নারাজি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক মামলায় র‌্যাবের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আদালতে নারাজি দিয়েছে বাদীপক্ষ। আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় কক্সবাজারের রামুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালত এ আদেশ দেন।

শিপ্রার পক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু এ তথ্য জানান। একই সঙ্গে শিপ্রার জামিন স্থায়ী করেছেন আদালত।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় ওইদিন রাতেই কক্সবাজারের হিমছড়ি এলাকা সংলগ্ন নীলিমা রিসোর্টে অভিযান চালিয়ে কিছু পরিমাণ মাদকদ্রব্য ও কম্পিউটারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে গ্রেফতার করে। পরদিন শিপ্রার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রামু থানায় একটি মাদক মামলা দায়ের করে। গত ৯ ডিসেম্বর শিপ্রা দেবনাথ কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

আরো পড়ুন: সিনহা হত্যা: সেই রাতে কী ঘটেছিল

আদালত পরবর্তীতে এই মামলা ও সিফাতের মামলা র‌্যাবকে তদন্ত করার দায়িত্ব প্রদান দেন। র‌্যাব তদন্ত শেষে গত ১৩ ডিসেম্বর সিনহার বোনের মামলায় অভিযোগপত্র দাখিলের পাশাপাশি সিফাতের ২ মামলা ও শিপ্রার এক মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

গত ২১ ডিসেম্বর সিনহা বোনের মামলায় অভিযোগপত্রটি আদালত গ্রহণ করার পাশাপাশি সিফাতের ২ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতি প্রদান করা হয়। কিন্তু বৃহস্পতিবার শিপ্রার মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের নারাজি দেওয়ায় পরবর্তী শুনানির দিন ধার্য করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102