ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নোয়াখালীর কবিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড মির্জাপুর গ্রামের মাহবুবুল হক মেম্বার বাড়ির ইউছুপ আলীর ছেলে।

বুধবার রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকাল ৪টার দিকে নোয়াখালী-জোরারগঞ্জ সড়কের কবিরহাটের হালিমের মোকাম নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বিকাল ৪টার দিকে মঞ্জু এবং তার বন্ধুরা মোটরসাইকেল যোগে ঘুরতে যাচ্ছিল। হালিমের মোকাম নামক স্থানে পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এসময় মোটরসাইকেল পেছনে থাকা মঞ্জু ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কবিরহাট থানার অফিসার ওসি টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102