ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতীয় ১৬ জেলেকে আদালতে পাঠাল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

সুমদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে আটক ভারতীয় ১৬ জেলেকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ “অপরাজেয় বাংলা” গভীর সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশ জলসীমায় অবৈধ প্রবেশকারী এফবি মঙ্গল চণ্ডী-৭ নামক একটি ফিসিং ট্রলারটি দেখতে পায় তারা। তারপর অভিযান চালিয়ে ১৬ জেলেসহ তাদের আটক করা হয়। বাংলাদেশ-ভারত জলসীমার ১০.২ নটিকাল মাইল ভেতরে এদেশের জলসীমায় মাছ ধরছিল ভারতীয় জেলেরা।

বুধবার বিকেলে জাল-মাছ ও ট্রলারসহ আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করে কোস্টগার্ড। পরে এ ঘটনায় কোস্টগার্ড অফিসার মো. জাহিদুল ইসমলাম বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।

আটক ভারতীয় জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

উল্লেখ্য গত ২ ডিসেম্বর সমুদ্রসীমা লঙ্ঘন ও মাছ শিকারের অভিযোগে এফবি শিবানী নামের একটি ফিসিং ট্রলারসহ ভারতীয় ১৭ জেলেকে আটক করেছিল কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102