ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্পিডব্রেকারে বাইকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

সিরাজগঞ্জে স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নাঈম হোসেন (২৫)। এ সময় আহত হয়েছেন অপর বাইকের দুই আরোহী।

বুধবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কে সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম শহরের গোশালা মহল্লার সিদ্দিক মাস্টারের ছেলে।

আহতরা হলেন- একই মহল্লার চন্দন কুমারের ছেলে পার্থ (২৪) ও কানাই চৌধুরীর ছেলে বাপ্পী চৌধুরী (২৬)। হতাহতরা সবাই ব্যবসায়িক পার্টনার ছিলেন।

এলাকাবাসী জানান, রাত ১১টার দিকে শহরে আসার পথে সার্কিট হাউস এলাকায় নবনির্মিত স্পিডব্রেকারের সঙ্গে নাঈমের বাইকের ধাক্কা লাগে। এতে নাঈম রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন।

এ সময় তার পেছনে থাকা ব্যবসায়িক পার্টনারদের অপর একটি মোটরসাইকেল একইভাবে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ওই মোটরসাইকেলের আরোহী পার্থ ও চালক বাপ্পী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে নাঈমের মৃত্যু হয়।

আহত অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় নাঈম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102