ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০২২ আইপিএলে খেলবে ১০ দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

বাড়তি জনপ্রিয়তা দেখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দলের সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা চলছিল গত আসরের আগে থেকেই।

সে সময় আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২০ সালে টুর্নামেন্টটিতে একটি দল বাড়তে পারে। অর্থাৎ শিরোপার লড়াইয়ে নামতে পারে ৯ দল।

যদিও পরে ৮ দল নিয়েই সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয় ২০২০ সালের আইপিএল।

এবার জানা গেলে, ৯ দল নয়; ২০২২ সাল থেকে আইপিএলে খেলবে ১০ দল।

ইতিমধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণাও দিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার আহমেদাবাদে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আইপিএল প্রসঙ্গ তুলে বিসিসিআইয়ের কর্মকর্তারা জানান, ২০২২ সাল থেকে ১০ দল নিয়ে আয়োজন করা হবে আইপিএল।

উল্লেখ্য, ৯ দলের লিগ হলে আইপিলে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭৬। এতোদিনের আয়োজনে আন্তর্জাতিক ম্যাচগুলোতে খেলোয়াড়রা যোগ দিতে সমস্যায় পড়ে যাবেন। তাই ১০ দল নিয়ে আয়োজনের আগে ভারত বোর্ডকে অবশ্যই আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) দেখে আইপিএলের সূচি নির্ধারণ করতে হবে। বিষয়টি বেশ কষ্টসাধ্য।

যদিও এর আগেও ৯ ও ১০ দল নিয়ে আইপিএল আয়োজন করা হয়েছিল। সেটি হয়েছিল ২০১১ আসরে। পরের দুই বছরে অংশ নেয় নয়টি দল। বাকি আসরগুলোয় অংশ নিয়েছে আট দল।

এখন কোন দুটি নতুন দল যুক্ত হতে যাচ্ছে টি-টোয়েন্টির অন্যতম ফ্রাঞ্চাইজিতে, সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি।

এর আগের গুঞ্জন ছিল – গুজরাট থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি দল খেলতে পারে ২০২১ সালের আসরে। সেই ফ্র্যাঞ্চাইজির হোমগ্রাউন্ড হতে পারে মোতেরা।

২০১৬ ও ২০১৭- এ দুই মৌসুমে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকাকালীন গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে সুপার জায়ান্ট নামে দুটি দল আইপিএলে খেলেছিল।

এখন পর্যন্ত আইপিএলের সফল দল মুম্বাই ইন্ডিয়ানস। পাঁচবারের শিরোপাজয়ী তারা। তিনবার জিতেছে চেন্নাই সুপার কিংস ও দুইবার কলকাতা নাইট রাইডার্স। একবার করে শিরোপা ঘরে তুলেছে রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ।

তথ্যসূত্র: এনডিটিভি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102